বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালানের শতকে উড়ছে ইংল্যান্ড

মালানের শতকে উড়ছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত
মালানের শতকে উড়ছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দলের সামনে বড় পরীক্ষা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে হিমাচল প্রদেশের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিং শুরু করা ইংলিশ ব্যাটাররা বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে। মালান-বেয়ারস্টোর পর মালান-রুটের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ার পথে ২০১৯ সালের শিরোপাজয়ীরা। এরইমধ্যে শতক তুলে নিয়েছে মালান। বাংলাদেশের অপেক্ষা উইকেটের জন্য।

বেয়ারস্টো ফেরার পর কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। তবে রুটকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়েছেন মালান। ইতোমধ্যে ৯১ বলে সেঞ্চুরি তুলে ফেলেছেন মালান। রুট প্রথমে দেখে শুনে খেলতে থাকলেও তিনিও এখন হাত খুলে খেলা শুরু করে দিয়েছেন। তিনি ফিফটি পেয়েছেন ৪৪ বলে। দুজনের জুটিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড। বাংলাদেশও আছে উইকেটের অপেক্ষায়।

৩৯ বলে ফিফটি করেছিলেন মালান। সেঞ্চুরি করতে লাগল ৯১ বল। মাঝে একটু গতি কমে এসেছিল তার। তবে সেটিও তেমন কিছু নয় বলেই ধরে নিতে হবে। সাকিবের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিনে খেলেছিলেন এ বাঁহাতি। এরপর জেসন রয়ের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরে আসেন ওপেনিংয়ে। এ পজিশনে তৃতীয় সেঞ্চুরিটি পেলেন তিনি।

শতক হাকানোর পর রানের গতি আরও বাড়িয়েছেন এই ওপেনার। মিরাজের এক ওভারেই তিনি নিয়েছেন ২২ রান। অপরপ্রান্তে রুটও চড়াও হয়েছে বোলারদের ওপর মধ্যখানে অবশ্য বাংলাদেশ একটি ক্যাচের সুযোগ মিস করেছে।

৩৬ ওভারেই ইংলিশদের রান ২৫০ পেরিয়েছে। খুব তাড়াতাড়ি অলৌকিক কিছু না হলে ৪০০ এর ওপর রান তাড়া করতে হতে পারে সাকিবদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X