স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:২৯ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে লজ্জার রেকর্ড ভাঙতে চায় পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তান মানেই মহারণ। এটা আমরা জানি, তবে বিশ্বকাপের দিকে তাকালে ভিন্ন কিছু দেখা যায়। মহারণ নয় একক আধিপত্য করছে ভারত। এরপরও যেখানেই হোক এই দুদলের মুখোমুখি মানে বাড়তি উচ্ছ্বাস কাজ করে খেলাপ্রেমীদের মধ্যে।

আজ শনিবার আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। বিশ্বমঞ্চে পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ডটা শতভাগেই রাখতে চায় টিম ইন্ডিয়া। অন্যদিকে জয় দিয়ে লজ্জার রেকর্ড ভাঙতে চায় বাবর আজমের দল।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুদলই দুইটা করে ম্যাচ জিতে আছে। র‍্যাঙ্কিং আর সাম্প্রতিক ফর্মও দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচে এবার ঘি ঢেলে দিয়েছে দুই শিবিরের র‍্যাঙ্কিং আর সাম্প্রতিক ফর্ম। ওয়ানডেতে এক নম্বরে ভারত আর দু’নম্বরের পাকিস্তান।

পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে স্বাগতিকদের। ৯২ থেকে সবশেষ ২০১৯। ওয়ানডে বিশ্বআসরে সাত ম্যাচ খেলে এখনো প্রতিবেশিদের কাছে হারেনি রোহিতরা। তবে মোট ওয়ানডে পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। দু’দলের ১৩৪ দেখায় ৭৩ জয় মেন ইন গ্রিনের। যার মধ্যে ভারতের মাটিতেই জিতেছে ১৯টি।

আজকের এই ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, অতীত নয় বর্তমান নিয়েই ভাবছি, আর রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমার এ দলটার প্রতি দৃঢ় বিশ্বাস আছে। প্রথম দু’ম্যাচে যে ক্রিকেট খেলেছি আশা করি তা ধরে রাখতে পারব।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমার মনে হয় না পরিসংখ্যান কাউকে এগিয়ে রাখে। নতুন একটা ম্যাচ খেলতে যাচ্ছি। আর পাকিস্তান মানসম্পন্ন দল। ওদের বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। তবে আমরাও প্রস্তুত।

বরাবরের মতো এবারও লড়াইটা ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং ইউনিটের। তবে স্পটলাইটে থাকবেন দু’দলের দুই ব্যাটিং আইকন বিরাট কোহলি ও বাবর আজম।

হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে পুরো স্টেডিয়াম এলাকা। দায়িত্বে থাকবেন এগারো হাজার নিরাপত্তাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

১০

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১১

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১২

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

১৩

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

১৪

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়

১৫

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

১৭

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা

১৮

সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে রথযাত্রা : প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

২০
X