স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:০৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ চাপে বাংলাদেশ  

লিটনকে আউটের পর যাদেজার উল্লাস। ছবি : সংগৃহীত
লিটনকে আউটের পর যাদেজার উল্লাস। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার ভারতের মুখোমুখি হয়েছে অধিনায়ক সাকিব ছাড়া মাঠে নামা টাইগার বাহিনী। টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে ওপেনিং জুটিতে ৯৩ রান এনে দেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে ওপেনিং জুটিতে বড় সংগ্রহের পর ৪৪ রানের মধ্যে চার উইকেট হারিয়ে হঠাৎ চাপে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ৪১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটি পূরণ করেন তানজিদ তামিম। দলীয় ৯৩ রানে ব্যক্তিগত ৫১ রানে কুলদীপ যাদবের বলে আউট হন বাঁহাতি এই ওপেনার।

তামিম আউট হওয়ার পর ক্রিজে আসেন এই ম্যাচের জন্য টাইগার দলপতি শান্ত। অধিনায়ককে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালান লিটন। তবে তামিমের আউট পর বাংলাদেশের রান তোলার গতি অনেকটাই কমে যায় এবং টানা ডট বলে চাপ তৈরি হয় দুই ব্যাটারের ওপর। ধীরে খেলে থিতু হওয়ার পর অবশ্য উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৮ রান।

শান্ত ফেরার পর ফিফটি তুলে নেন লিটন। কিউইদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পর পুনেতে এসে হোটেলে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান তিনি। সবমিলিয়ে খানিকটা বাড়তি চাপ নিয়েই আজ ভারতের বিপক্ষে মাঠে নামেন লিটন। তবে সেসব দূরে ঠেলে খেললেন দারুণ এক ইনিংস। সাবলীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ১২তম ওয়ানডে ফিফটি ছুঁতে লিতন খেলেছেন ৬২ বল। তবে ফিফটির পর ৮২ বলে ৬৬ রান করে ফেরেন এই ওপেনার। জাদেজার বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। তবে লিটন ফেরার আগে উইকেটকিপার রাহুলের কাছে দারুণ এক ক্যাচ দিয়ে ফেরেন চারে নামা মেহেদি হাসান মিরাজ।

অবশ্য বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়টা গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচে খেলছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টস করতে আসেন ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাকিব না খেলায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। পেসার তাসকিনের পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১০

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১২

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৩

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৪

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৫

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৬

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৭

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৮

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৯

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

২০
X