স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দিল অজিরা

পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দিল অজিরা

ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ওয়ার্নার ও মার্শের জোড়া শতকে পাকিস্তানকে ৩৬৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

শনিবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। অজিদের পক্ষে সর্বোচ্চ ১৬৩ রানের ক্যামিও ইনিংস খেলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। আরেক ওপেনার মিশেল মার্শ ১২১ রান করেন।

বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচের পঞ্চম ওভারে অজি ওপেনার ওয়ার্নারের সহজ ক্যাচ ফেলে দেন একাদশে সুযোগ পাওয়া ওসামা মীর। আরেক অজি ওপেনার মিশেল মার্শকে সঙ্গে নিয়ে ২৫৯ রানের জুটি গড়েন ওয়ার্নার। ১০৮ বলের ঝড়ো ইনিংস খেলে ১২১ রানে আউট হন মার্শ। ডানহাতি এই ব্যাটার দশটি চারের সঙ্গে নয়টি ছক্কার শট তোলেন। তাদের ৩৩.৫ ওভারে দুর্দান্ত ওই জুটির পর আর সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া।

ওয়ার্নার শেষ পর্যন্ত ১২৪ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৪টি চার ও নয়টি ছক্কা মারেন অজি ওপেনার। পরের ব্যাটররা নিয়মিত আউট হন। মার্শের পরের বলেই সাজঘরে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। চারে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথ ৭ রান করে আউট হন। পরে মার্কোস স্টইনিস ২১ ও জস ইংলিশ ১৩ রান করেন।

তবে শেষ দিকে জ্বলে ওঠেন পাক পেসার শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৫৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন বাঁহাতি পেসার। প্রথম দিকে মার খাওয়া হারিস রউফ ৮ ওভারে ৮৩ রানে ৩ উইকেট নেন। শাদাবের বদলি উসামা ৮২ রান দিয়ে ১টি উইকেট নেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X