স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাক পেসারদের উড়িয়ে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

মার্শ-ওয়ার্নারে ভর করে উড়ছে অজিরা। ছবি : সংগৃহীত
মার্শ-ওয়ার্নারে ভর করে উড়ছে অজিরা। ছবি : সংগৃহীত

শনিবারের (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে এক রোহিত শর্মার হাতেই নাস্তানাবুদ হয়েছিলেন শাহীন আফ্রিদি ও হারিস রাউফরা। আজ বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই ম্যাচে পাক পেসারদের আশা ছিল রোহিত শর্মাদের কাছে হারের দুঃখ ভোলার তবে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের আজ অন্য পরিকল্পনা। টস হেরে ব্যাটিংয়ে এস পাক পেসারদের মাঠের চারপাশে উড়িয়ে অজিদের উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই অজি ওপেনার।

শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে তার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লাগেন দুই অজি ওপেনার। পাক বোলারদের রীতিমতো মাঠের চারদিকে পিটিয়ে ২০ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ১৫০ রান পার করে অস্ট্রেলিয়া। তবে পাকিস্তান বোলারদের বিশেষ করে শাহীন আফ্রিদির আক্ষেপ হয়ে থাকবে তার বলে ওয়ার্নারের ক্যাচ মিস করা।

এই ক্যাচ মিসের পর ওয়ার্নার হয়ে ওঠেন আরও বিধ্বংসী। তার সাথে যোগ দেন মার্শও আর এতেই এই বিশ্বকাপে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি দেখল ক্রিকেটভক্তরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৫৮ রান। মার্শ ৭১ এবং ওয়ার্নার ৭৫ রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১০

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১১

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১২

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৩

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৪

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৫

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৬

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১৭

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৯

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

২০
X