স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড দলে যোগ দিলেন বিধ্বংসী আর্চার

ইংলিশ পেসার জোফরা আর্চার। ছবি : সংগৃহীত
ইংলিশ পেসার জোফরা আর্চার। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ইনজুরির কারণে ইংল্যান্ড দলের বাইরে ছিলেন বিধ্বংসী পেসার জোফরা আর্চার। দলের পেস ইউনিটের শক্তি বাড়াতে মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ গতি তারকা।

শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। তবে এখনো ইংলিশদের হয়ে প্রতিযোগিতায় মাঠে নামতে পারবেন না ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক আর্চার। কারণ তিনি বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন না।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যার জন্য প্রতিযোগিতায় শুরুতেই কিছুটা ব্যাকফুটে রয়েছে জস বাটলারের দল। সেমিফাইনাল নিশ্চিতে করতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই ইংলিশদের। এমন সময়ে ইংল্যান্ড শিবিরে যোগ দেওয়া অনিবার্য হয়ে পড়ে ২৮ বছর বয়সী পেসারের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি আর্চার। তাকে দলে অন্তর্ভুক্ত করতে হলে যে কোনো একজনকে ইনজুরিতে পড়তে হবে। সেক্ষেত্রে রিচ টপলির পরিবর্তে ইংলিশ শিবিরে ঢুকতে পারেন ডানহাতি এই পেসার। কারণ এই পেসারের হাঁটুতে হালকা চোট রয়েছে। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে দল পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড।

মে মাসে সর্বশেষ পেশাদার ক্রিকেট খেলেছেন আর্চার। ইংল্যান্ডের হয়ে ২১ ওয়ানডেতে ৪২টি উইকেট নিয়েছেন এই গতি তারকা। তার অনুপস্থিতিতে ইংলিশদের হয়ে বোলিং আক্রমণের দায়িত্ব পালন করছেন ক্রিস ওকস। যিনি শুরুতে রানের গতি আটকাতে পারছেন না। এমন অবস্থায় ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে বোলিংয়ে শক্তি বাড়াতে আর্চারকে স্কোয়াডে যুক্ত করছে টিম ম্যানেজমেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১০

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১১

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১২

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৩

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৫

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৬

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

২০
X