স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আমলাকে টপকে দ্রুততম ‘২০০০’ গিলের

শুভমান গিল (বাঁয়ে) ও হাশিম আমলা। ছবি : সংগৃহীত
শুভমান গিল (বাঁয়ে) ও হাশিম আমলা। ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২০০০ রানের মালিক হয়েছেন ভারতীয় তরুন ওপেনার শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলার দ্রুততম দুই হাজার রানের রেকর্ড ভেঙে সবচেয়ে কম ম্যাচে এ মাইলফলকে পৌঁছান গিল।

রোববার (২২ অক্টোবর) হিমাচল প্রদেশের ধর্মশালায় আমলাকে পেছনে ফেলতে মাত্র ১৪ রান দরকার ছিল গিলের। প্রোটিয়া ওপেনার হাশিম আমলার ৪০ ইনিংসে দুই হাজার রাানের রেকর্ড মাত্র ৩৮ ইনিংসে টপকালেন ভারতীয় ওপেনার।

মহারাষ্ট্রের পুনেতে বাংলাদেশের বিপক্ষে ৬৬ রান করতে পারলেই রেকর্ডটা নিজের করে নিতে পারতেন গিল। কিন্তু টাইগারদের বিপক্ষে সেই ম্যাজে ৫২ রানে ফিরেছিলেন তরুণ এই ওপেনার। আজ ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় বলে মাইলফলক ছুঁলেন গিল। কিউই পেসার ট্রেন্ট বোল্টকে চার মেরে ১২ থেকে ১৬ রানে পৌঁছান তিনি। সেই সঙ্গে আমলার ৪০ ইনিংস টপকে ৩৮ ইনিংসে দ্রুততম দুই হাজার রানের কৃতিত্বে পৌঁছান গিল।

২০১১ সালে পোর্ট এলিজাবেথে ভারতের বিপক্ষে ৪০তম ইনিংসে দুই হাজার রানের রেকর্ড গড়েন আমলা। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাসের ৪৫তম ইনিংসকে টপকান এই প্রোটিয়া ব্যাটার। ১৯৮৩ সালে জয়পুরে ভারতের বিপক্ষে ৪৫ ইনিংসে দুই হাজার রান করেছিলেন পাক তারকা। ৪৫ ইনিংসে দুই হাজার রানের মাইলফলক স্পর্শের কীর্তি রয়েছে ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন, পাকিস্তানের বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১০

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১১

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১২

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৩

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৪

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৫

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৬

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৭

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৮

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৯

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

২০
X