বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাবরদের সমালোচনা করতে গিয়ে এবার নিজেই সমালোচিত ওয়াসিম

সমালোচনা করতে গিয়ে একটু বেশিই বলে ফেলেছেন ওয়াসিম। ছবি : সংগৃহীত
সমালোচনা করতে গিয়ে একটু বেশিই বলে ফেলেছেন ওয়াসিম। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকদের অনেকেই বাবর আজমের দলকে নিয়ে তীব্র সমালোচনা করছেন। শিরোপার আশা নিয়ে ভারতে পা রাখা দলটির এখন সেমিফাইনালে যাওয়া নিয়েই দেখা দিয়েছে সংশয়। অনেক পাক ভক্তের মতোই নিজের রাগ, বিরক্তি নিয়ন্ত্রণ করতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরামও। তবে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানের দলকে সমালোচনা করতে গিয়ে একটু বেশিই বলে ফেলেছেন আকরাম।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপের আলোচনায় ক্ষুব্ধ আকরামে মুখে শোনা গেল রীতিমতো অপমানজনক শব্দ। পাক ক্রিকেটারদের সমালোচনা করার সময় ক্ষুব্ধ আকরামের মুখ থেকে বেরিয়ে আসে ‘চামার’ শব্দটি।

আকরামের মুখ থেকে এমন কু-শব্দ বেরিয়ে আসার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে তাড়াতাড়িই ভাইরাল হয়ে যায়। আকরামের মুখ থেকে এমন শব্দ শুনে ক্রিকেটপ্রেমীরা আকরামকে নিন্দাও জানিয়েছেন।

দক্ষ ধারাভাষ্যকার আকরামের মুখে এই ধরনের শব্দ কখনও শোনা যায় না। কিছু ক্রিকেটপ্রেমী অবশ্য আকরামের পাশে দাঁড়িয়ে বাবরদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এবারই প্রথম হেরেছে পাকিস্তান। আর এই হার দলটির সেমিফাইনাল যাত্রায় বড় এক ধাক্কা দিয়েছে।

শুধু তাই নয়, দলের সমালোচনা করে ওয়াসিম আকরাম আরও বলেন, অনেক হলো। আর সমর্থন করা যায় না এই দলটাকে। আফগানিস্তানের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতার। বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের এমন হারে হতাশ তিনি। পাকিস্তানের দল নিয়ে শোয়েব আর কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১০

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১১

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১২

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৩

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৪

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৫

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৭

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৮

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৯

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

২০
X