স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংলিশরা

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের ২৫তম ম্যাচে মাঠে নামছে বর্তমান শিরোপাধারী ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় এখন পর্যন্ত একটি করে জয়ের দেখা পেয়েছে দল দুটি। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

চিন্নাস্বামীর পিচে বরাবরই হাই স্কোরিং ম্যাচ হয়। পিচের সুবিধা কাজে লাগাতে ইংল্যান্ড হ্যারি ব্রুকের পরিবর্তে একাদশে ফিরিয়েছেন অলরাউন্ডার মঈন আলিকে। গাস অ্যাটকিনসনের জায়গায় একাদশে ঢুকেছেন আরেক পেসার ক্রিস ওকস।

বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে রয়েছে শ্রীলংকাও। ডু অর ডাই ম্যাচের একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। নিজেদের পঞ্চম ম্যাচে একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া একাদশে ফিরেছেন পেসার লাহিরু কুমারা।

ইংল্যান্ড দল: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড ও ডেভিড উইলি।

শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ ও টেকসই উন্নয়ন নিয়ে ড্যাফোডিলে জাতীয় সংলাপ

বৃষ্টি যখন পূর্বানুমিত, পরীক্ষা কেন নয়?

কালবেলায় সংবাদ প্রকাশ / ১৫ ঘণ্টার মধ্যে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করল প্রশাসন

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি

'আমাদের শিল্পীরা কি মারা গেছে?'— বললেন মাহিয়া মাহি

অবসরে গেলেন বিচারপতি আশফাকুল ইসলাম

বন্যায় মানুষ কষ্টের মধ্যে, মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত

দলীয় নেতাকে লাথি মারার ঘটনায় যা বললেন এমপি আবুল কালাম

দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানা

১০

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহ, নোম্যান্সল্যান্ডে আটকে রাখার অভিযোগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু 

১২

প্রতিহিংসা নয়, ইতিবাচক রাজনীতির চর্চা করুন: শিমুল বিশ্বাস

১৩

ভাইরাল অডিওর জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪

এবার বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ!

১৫

উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

১৬

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

১৭

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

১৮

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

১৯

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

২০
X