স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আম্পায়ার্স কল নিয়ে আক্ষেপ নেই বাবরের

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এবারের ভারত বিশ্বকাপের ম্যাচগুলোকে একপেশে বললে ভুল বলা হবে না। খুব কম ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা তা গড়ে তুলতে পেরেছে সেই ভাবে। সেদিক থেকে ব্যতিক্রম বিশ্বকাপের ২৭তম ম্যাচ। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচে এসে অবশেষে বিশ্বকাপ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখল। উত্তেজনায় ভরপুর সেই ম্যাচে পাকিস্তানের পরাজয় এক উইকেটে। তবে বাবরদের পরাজয় বাদেও ম্যাচটিতে বড় টকিং পয়েন্ট হয়ে দাড়িয়েছে আম্পায়ার্স কলের কারণে দক্ষিণ আফ্রিকার জয়ের ব্যাপারটি। অবশ্য বাবর আজমের তা নিয়ে আক্ষেপ নেই।

আম্পায়ার আউট দিলেই ম্যাচটা হতে পাকিস্তানের। টিকে যেত পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটাও। কিন্তু অ্যালেক্স হোয়ার্ফের সাড়া পাওয়া যায়নি। তাবরাইজ শামসিকে আউট দেননি তিনি। মরিয়া পাকিস্তান রিভিউ নিয়েছে। তাতে দেখা যায় রউফের করা ইন সুইং লেগ স্টাম্প ছুঁয়ে গিয়েছে। কিন্তু, ৫০ শতাংশের বেশি স্পর্শ করেনি ওই বল।

স্বাভাবিকভাবেই আম্পায়ার্স কলে টিকে যান শামসি। ম্যাচটা পরে জিতেও নেয় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে পুড়তে হয় ১ উইকেটে হারের আক্ষেপ নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না জেতার জন্য তাই ডিআরএস এবং আম্পায়ারকে দুষতেই পারে পাকিস্তান। তবে দলের অধিনায়ক বাবর আলমের এসবে আক্ষেপ নেই। তার আক্ষেপ রান কম হওয়া নিয়ে।

ডিআরএসের ব্যাপারে বাবরকে প্রশ্নও শুনতে হয়েছে। বাবর অবশ্য এটাকে বলছেন খেলার অংশ। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত ভিন্ন হলে তার দল লাভবান হতো বলে মন্তব্য বাবরের, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গেছে, সেটা খেলারই অংশ।’

রান আর কিছুটা বেশি হলেও পাকিস্তান জিততে পারত। চেন্নাইয়ের পিচে রান করা তেমন কষ্ট ছিল না। শেষে মূলত এ নিয়েই আক্ষেপ ঝরল বাবরের কণ্ঠে, ‘শেষটা ভালো করতে পারিনি। পুরো দলই আমরা হতাশ। আমরা লড়াই করে ম্যাচে ফিরেছি। কিন্তু ব্যাটিংয়ে ১০–১৫টা রান কম হয়ে গেছে। এরপর ফাস্ট বোলার ও স্পিনাররা লড়াইয়ে ফিরিয়ে আনলেও দুর্ভাগ্যজনকভাবে ফল পক্ষে আসেনি।’

পাকিস্তান এখন আছে ছয় নম্বরে। ম্যাচ বাকি তিনটি। বাকি তিন ম্যাচ জিতলে পয়েন্ট হবে ৮। তাতে সেমিফাইনালে ওঠার নিশ্চয়তা পাওয়া যাবে না। দুশ্চিন্তাই তাই এখন বাবরের সঙ্গী। চাইছেন, অন্তত শেষটা ভালো করতে ‘শেষ তিন ম্যাচে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব। এরপর দেখা যাবে কী দাঁড়ায়।’ লিগ পর্বে পাকিস্তানের শেষ তিন ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১০

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১১

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১২

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৩

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৪

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৬

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৭

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৮

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৯

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

২০
X