স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবদের পাশে দাঁড়িয়েছেন পাপন

নাজমুল হোসেন পাপন। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন পাপন। ছবি : সংগৃহীত

ভারতে চলমান বিশ্বকাপে খুবই নাজেহাল অবস্থা বাংলাদেশ দলের। প্রথম ম্যাচ জয়ের পর টানা পাঁচ পরাজয়ের বৃত্তে বন্দি রয়েছে টাইগাররা। এরই মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে হারে স্তব্ধ গোটা জাতি। ঠিক সেই সময়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। জানিয়েছেন, দলের এমন অবস্থায় পাশে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৯ অক্টোবর) কলকাতায় বাংলাদেশ দলের টিম হোটেল তাজ বেঙ্গলে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটারদের সঙ্গে আছি।’

পাপন বলেন, ‘তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে ওরা এখনও অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে।’

বিসিবি বস আরও বলেন, ‘আসলে যা হয়ে গেছে তাতে আমাদের কিছুই করার নেই। এখনো আমাদের আরও তিনটি ম্যাচ রয়েছে। এই তিন ম্যাচে ভালো খেলতে হলে আমাদের দুটো জিনিস করতে হবে। তাদের মধ্যে সাহস ও বিশ্বাস জোগাতে হবে। যেন ওরা জিততে পারে। তাছাড়া ওরা সবাই মিলে বলেছে তারা সবাই ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই।’

টাইগারদের এমন ব্যর্থতার পরও দলের কম্বিনেশন পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পাপন। তিনি বলেন, ‘এই খারাপ সময়ে ওদের পাশে আমরা আছি। কিসের জন্য আছি? সামনে ওরা যেন ভালো খেলে, সেজন্য। এই বিশ্বাস ওদের ওপরে রয়েছে। আমাদের যে শক্তি-সামর্থ্য আছে, এটা নিয়েই লড়তে হবে। আমরা কোনো পরিবর্তন আনতে পারব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১০

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১১

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৩

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৪

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৫

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৭

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৮

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৯

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

২০
X