স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে ডাচরা  

টস জিতে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক। ছবি : সংগৃহীত
টস জিতে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে শুক্রবার (৩ নভেম্বর) মাঠে নেমেছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান। লখনৌর ইকানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

চলতি বিশ্বকাপে দুই দলের সামনে সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। তবে দুই দলের মধ্যে এগিয়ে আফগানরা। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে ডাচরা, সেখানে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে আফগানরা। এই ম্যাচে হারলে ডাচদের বিশ্বকাপ মিশন প্রায় শেষ হয়ে যাবে। অপরদিকে আফগানরা এই ম্যাচটি জয় পেলে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যাবে।

এক পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। বিক্রমজিত সিংয়ের জায়গায় দলে এসেছেন ওয়েসলি বারেসি। আফগান দলেও রয়েছে এক পরিবর্তন। নাভিন উল হকের জায়গায় দলে ফিরেছেন নূর আহমেদ।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটকিপার), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, নূর আহমদ।

নেদারল্যান্ডস একাদশ

ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১০

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১২

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৩

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৪

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৫

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৬

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৭

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৮

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৯

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

২০
X