স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার আইপিএলে বিনিয়োগ সৌদির

আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডে বিনোয়োগে সাফল্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব ক্রীড়া ক্ষেত্রে আরও বিনিয়োগ শুরু করে। দেশটি নিজেদের ঘরোয়া ফুটবল লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমাদের মতো ফুটবলারদের নিয়ে এসেছে। আয়োজন করেছে বক্সিং, টেনিস, গলফ, ফর্মুলা ওয়ানের মতো বড় ক্রীড়া প্রতিযোগিতা। এবার ক্রিকেটেও নজর দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি। অর্থনীতিবিষয়ক ওয়েবসাইট ব্লুমবার্গের খবর বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশাল অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে তারা।

আইপিএলকে একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চায় সৌদি সরকার। এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে কথাবার্তাও বলেছে তারা। সেই হোল্ডিং কোম্পানির বাজারমূল্য হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা, যেখানে বড়সড় ভাগ থাকবে সৌদি সরকারে। পাশাপাশি আইপিএলে প্রায় ৫৫ হাজার কোটি টাকা বিনিয়োগেও রাজি সে দেশের সরকার। সেপ্টেম্বরে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমন ভারত সফরে এসেছিলেন। তখনই এ বিষয়ে ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়। কিন্তু সেটি প্রকাশ্যে এসেছে এখন।

আইপিএলকে নিয়ে সুদুরপ্রসারী পরিকল্পনা আছে সৌদি যুবরাজের। বিভিন্ন দেশে আইপিএলকে ছড়িয়ে দিতে চায় সৌদি সরকার। তবে এখনও বিসিসিআইয়ের তরফ থেকে ওরকম কোনো বার্তা পায়নি তারা। আইপিএল থেকে বোর্ডের প্রতি বছরই বিপুল মুনাফা হয়। এ অবস্থায় তারা অংশীদারিত্ব অন্য দেশের সরকারের হাতে ছাড়বে কি না, সেটাই আলোচ্য বিষয়। বিভিন্ন খেলাধুলোয় বিপুল বিনিয়োগের জন্য সৌদি সরকারের যে তহবিল রয়েছে, সেখান থেকেই অর্থ খরচ করা হবে। ভবিষ্যতে সৌদি আরবকে ক্রিকেটের ভরকেন্দ্র করে তুলতে চায় সে দেশের সরকার। সেই লক্ষ্যেই বিনিয়োগ করা হবে।

বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লোকসভা নির্বাচনের পরে তা নিয়ে আলোচনা করা হতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

১০

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

১১

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

১২

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

১৩

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৪

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১৫

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১৬

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

১৭

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

১৮

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তা প্রকল্পে অগ্রাধিকার’

১৯

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

২০
X