ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাথুসের আউট নিয়ে আম্পায়ারের ব্যাখ্যা

টাইমড আউট হয়ে ফেরত যাচ্ছেন ম্যাথুস। ছবি: সংগৃহীত
টাইমড আউট হয়ে ফেরত যাচ্ছেন ম্যাথুস। ছবি: সংগৃহীত

দিল্লিতে আউট হয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হলেন লঙ্কান ব্যাটার। এরপর এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

লঙ্কান ব্যাটারের আউট নিয়ে ম্যাচের পর সম্প্রচারক চ্যানেলে কথা বলেছেন ম্যাচের চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ব্যাটারকে সতর্ক থাকতেই হতো বলে নিশ্চিত করে তিনি বলেছেন, ‘ব্যাটার হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে, আপনার সব সরঞ্জাম ঠিকঠাক আছে। আপনাকে দুই মিনিটের মধ্যে বল খেলার মতো প্রস্তুত থাকতে হবে, সেটা শুধু গার্ড (ক্রিজে দাঁড়ানো) নেওয়া নয়। ফলে কৌশলগতভাবে আসলে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যেই মাঠে চলে যেতে হবে, যেন বল খেলার জন্য তৈরি হতে পারেন।’

ম্যাথুসের বিষয়টি টিভি আম্পায়ার লক্ষ করছিলেন জানিয়ে তিনি বলেছেন, ‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। (ম্যাথুসের) এ ঘটনায় (হেলমেটের) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না। দুই মিনিট সময় আগেই শেষ হয়ে গিয়েছিল। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেছিলেন।’

আগের নিয়মে তিন মিনিট থাকলেও এখন আর সেটা নেই। বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন বলছে, মাঠে নামার ২ মিনিটের মধ্যে বল মোকাবিলা করতে হবে ব্যাটারের। হোল্ডস্টকও বলেছেন সে কথা, ‘(এমন টুর্নামেন্টে) এমসিসির ক্রিকেট আইনের জায়গায় আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। টাইমড আউটের ক্ষেত্রে নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি থাকতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১০

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

১১

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১৩

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১৪

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১৫

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১৬

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১৭

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৮

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৯

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

২০
X