স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। হঠাৎ করেই ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছেন এই অজি ক্রিকেটার। তার এমন অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সমর্থকরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা জানিয়েছেন অজি অধিনায়ক ল্যানিং। তবে নিজের অবসরের ঘোষণা দেওয়ার সময় সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন এই নারী ক্রিকেটার। কান্না বিজরিত কণ্ঠে সাংবাদিকদের জানান তার ‘অর্জন করার কিছু বাকি নেই।’

৩১ বছর বয়সী টপ ল্যানিং অস্ট্রেলিয়াকে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি ওয়ানডে বিশ্বকাপ জয় এবং একটি কমনওয়েলথ গেমসের সোনা জিতিয়েছেন। এ ছাড়া অজিদের হয়ে মোট সাতটি বিশ্বকাপ জিতেছেন খেলোয়াড় হিসেবে।

অবসরের সময় ল্যানিং জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। কিন্তু আমি মনে করি এখনই আমার জন্য উপযুক্ত সময়। আমি ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে খুব ভালোভাবে উপভোগ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।’

অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ২৪১টি ম্যাচ খেলেছেন ল্যানিং। এর মধ্যে ১০৩টি ওয়ানডে, ১৩২টি টি-টোয়েন্টি এবং ৬টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন। বিশ্বকাপের পাশাপাশি ঐতিহাসিক অ্যাশেজ শিরোপাও জিতেছেন এই অজি তারকা। ২০১৫, ২০১৯ এবং ২০২২ নারীদের অ্যাশেজ জয়ী অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেন ল্যানিং। যা তাকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সফল অধিনায়ক হিসেবে স্বীকিৃতি এনে দিবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১০

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১১

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১২

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৩

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৪

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৫

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৬

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৭

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৮

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৯

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

২০
X