স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতিদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নারী ক্রিকেট দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অবস্থা খুবই শোচনীয়। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে টিম টাইগ্রেস। পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর এবার ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের নারীরা। নিগার সুলতানা জ্যোতিদের অনবদ্য এই কীর্তির জন্য অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানানো হয়েছে। টিম টাইগ্রেসদের পাশাপাশি দলের কোচিং প্যানেল ও কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুরে প্রথম ওয়ানডেতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ। পরের দুই ম্যাচ টানা জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় জ্যোতি বাহিনী। শুক্রবার তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টিম টাইগ্রেস। পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৬৭ রানের জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোওর করে বাংলাদেশ।

হোম অফ ক্রিকেটে উদ্বোধনী জুটিতেই ১২৫ রান তোলেন দুই ওপেনার ফারজানা ও মুর্শিদা। ওয়ানডের ইতিহাসে প্রথম উইকেটে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রানের জুটি এটি। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম উইকেটে ১১৩ রান করেছিলেন শারমিন আক্তার ও শুকতারা রহমান।

পাকিস্তানের ১৬৭ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়েছে ২৬ বল ও ৭ উইকেট হাতে রেখে। টাইগ্রেসদের হয়ে ফারজানা ৬২, মুর্শিদা ৫৪, নিগার সুলতানা জ্যোতি ১৮ ও সোবহানা মোস্তারি ১৯ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X