স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভোরে দেশে ফিরছে বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলের ২০২৩ বিশ্বকাপ মিশন। অজিদের বিপক্ষে হারলেও বেশ নির্ভর হয়েই মধ্যরাতে দেশের বিমান ধরবে টাইগার বাহিনী। আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে নেদার‌ল্যান্ডস হারলেই ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

শনিবার (১১ নভেম্বর) পুনেতে ৩০৬ রান তুলেও মিশেল মার্শের অপরাজিত ১৭৭ রানের তাণ্ডবে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ায় ভোর ৪টায় দেশে ফিরে আসছে শান্ত-মিরাজরা। আজ রাতে ঢাকার বিমান ধরবে টাইগাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে ধারণা করা হচ্ছে, দলের সঙ্গে বিদেশি কোচরা আসবেন না। নিজ নিজ দেশে ফিরে যাবেন অ্যালান ডোনাল্ড-নিক পোথাসরা। তবে আইসিসির ব্যবস্থাপনায় দেশের বিমান ধরবে বাংলাদেশ দল।

রাত ১টায় চার্টার্ড ফ্লাইট পুনে থেকে রওনা দেবে বাংলাদেশ। ভোর ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে লিটন-শান্তরা। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই নিশ্চিত হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা।

দেশে ফেরার পর কিছুদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করবেন টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১০

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১১

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১২

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৬

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৮

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৯

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

২০
X