স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির হল অব ফেমে নতুন তিন মুখ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে আরও তিন ক্রিকেটারকে যুক্ত করেছে। ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ডায়ানা এডুলজিকে যুক্ত করেছে সংস্থাটি। এ ছাড়া বাকি দুজন হলেন সাবেক ভারতের কিংবদন্তি ডানহাতি ওপেনার বীরেন্দ্র শেবাগ এবং শ্রীলঙ্কার সুপারস্টার অরবিন্দ ডি সিলভা।

সোমবার (১৩ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বকাপ চলাকালীন এই তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।

আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সেদিন ডায়ানা, ডি সিলভা এবং শেবাগকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাবে আইসিসি। আইসিসির হল অফ ফেমের সদস্যরা, সংবাদম্যাধমের প্রতিনিধি, ফিকার সিনিয়র কর্মকর্তা ও আইসিসির ভোটিং প্রক্রিয়া শেষে তাদেরকে যুক্ত করেছে সংস্থাটি।

ভারতীয় নারী ক্রিকেট দলের ইতিহাসের প্রথম সুপারস্টার বলা হয় ডায়ানা এডুলজিকে। ১৯৭৬ থেকে ১৯৯৩ পর্যন্ত ক্রিকেট খেলেছিলেন ডায়ানা। এ সময়ের মধ্যে ২০ টেস্ট ও ৩৪ ওয়ানডে ম্যাচ খেলেন এই নারী অলরাউন্ডার। তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া ডায়ানা দুটি আসরে ভারতকে নেতৃত্ব দেন। টেস্টে ও ওয়ানডেতে যথাক্রমে ৬৩ ও ৪৬ উইকেট দখল করেছিলেন ভারতের এই নারী কিংবদন্তি।

১৯৮৪ থেকে ২০০৩ পর্যন্ত মোট ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন অরবিন্দ ডি সিলভা। ৯৩ টেস্টে ৪২.৯৭ গড়ে ৬ হাজার ৩৬১ রান করেন লঙ্কান ব্যাটার। ওয়ানডেতে ৩০৮ ম্যাচে ৯ হাজার ২৮৪ রান সংগ্রহ করেছিলেন ডি সিলভা। টেস্ট ও ওয়ানডেতে যথাক্রমে ২৯টি ও ১০৬টি উইকেট শিকার করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন উইকেট ও অপরাজিত ১০৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন অরবিন্দ ডি সিলভা।

১৯৯৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগ। ১৬ বছরের ক্যারিয়ারে ১৭ হাজারেরও বেশি রান করেছেন ডানহাতি এই ওপেনার। ২০১১ ওয়ানডে এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ভারতের হয়ে। টিম ইন্ডিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছিলেন শেবাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

ফাইনালের আগে ‘ফাইনাল’ আজ, জিতবে কে আগাম জানাল সুপারকম্পিউটার

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট, কেমন হবে মূল বেতন?

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা

আমরা এগিয়ে যাচ্ছি, আজ রাতেও হামলা চালানো হবে: ট্রাম্প

ইরানে নতুন করে হামলার খবরে ১৩ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প

নৌ খাতে রাজস্ব ও সেবার মান বাড়াতে ১১ দফা নির্দেশনা

ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ

১০

মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশের বাধা 

১১

নতুন করে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ

১২

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহার্য

১৪

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা: প্রধানমন্ত্রী

১৫

ফেসবুক স্ট্যাটাসের পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

১৬

বিশ্বকাপে চাঞ্চল্যকর তথ্য: সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

১৭

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

১৮

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

২০
X