স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এবার না হলে আগামী তিন বিশ্বকাপেও ভারতের জয় দেখছেন না শাস্ত্রী  

ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ক্রিকেটভক্তদের যদি প্রশ্ন করা হয় এবারের ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে যোগ্য দাবিদার কোন দল? অধিকাংশের মত থাকবে ভারতের প্রতি। এখন পর্যন্ত বিশ্বকাপের একমাত্র অপরাজিত দলও তারা। দুরন্ত এ ভারতকে আটকাতে পারে এমন দল নজরে পড়ছে না ক্রিকেট বোদ্ধাদের। ব্যাটিংয়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সাথে বোলিংয়ে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামিরাও আছেন আগুন ফর্মে। সবাই ভারতের হাতে ট্রফি ওঠা সময়ের ব্যাপার ভাবলেও ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীর ধারণা, ভারত যদি এবার বিশ্বকাপ জিততে না পারে, তবে তাদের আরও তিনটি বিশ্বকাপ অপেক্ষা করতে হবে শিরোপা জিততে।

এবারের বিশ্বকাপ শুরুর আগে থেকেই দুর্দান্ত ফর্মে বিরাট কোহলির দল। এশিয়া কাপের ফাইনালেও শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে সিরাজ-বুমরাহরা। ঘরের মাঠে বিশ্বকাপ বলে এমনিতেই তারা এগিয়ে ছিলেন। আর প্রথম পর্বের ৯ ম্যাচে কোনো দলই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ভারতের বিপক্ষে। অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে ওঠা ভারতের প্রতিপক্ষ এবার ২০১৯ বিশ্বকাপে ভারতকে বিদায় করে দেওয়া দল নিউজিল্যান্ড।

সেমিফাইনালে প্রতিপক্ষের নাম নিউজিল্যান্ড বলেই সম্ভবত একটু সতর্ক ভারত। গত বিশ্বকাপে যে এ নিউজিল্যান্ডদের কাছে সেমিফাইনালে হেরে বাদ পড়তে হয়েছিল ভারতকে। তবে এবার ভারতের সম্ভাবনাই বেশি দেখছেন রবি শাস্ত্রী।

তিনি বলেন, ‘এখানকার মানুষের কাছে ক্রিকেট প্রাণের চেয়েও প্রিয়। ১২ বছর আগে শেষবার জিতেছিল ভারত। এখন আবার সুযোগ এসেছে তাদের সামনে। তারা যেভাবে খেলছে, এটাই সম্ভবত সেরা সুযোগ।’

পুরো টুর্নামেন্টেই দারুণ ফর্মে আছে ভারত। রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে ভারতের তিনজন ব্যাটার জায়গা করে নিয়েছে। উইকেট সংগ্রাহকের তালিকাতেও সেরা দশে আছেন দুই ভারতীয়। ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড়রাই আশাবাদী করে তুলেছেন শাস্ত্রীকে। তবে শঙ্কাও প্রকাশ করেন তিনি।

শাস্ত্রী বলেন, ‘যদি এবার তারা সুযোগ হারায়, তবে সম্ভবত আরও তিন বিশ্বকাপ কেটে যাবে এটা (বিশ্বকাপ) জেতার কথা ভাবতে। দলে থাকা ৭-৮ জন খেলোয়াড় ক্যারিয়ারের সেরা জায়গায় আছেন এবং এটিই তাদের অনেকের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X