স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ
নারী অ্যাশেজ 

৮৮ বছরের পুরোনো রেকর্ড নতুন করে লিখলেন বিউমন্ট 

রেকর্ড বুক নতুন করে লেখানো ট্যামি বিউমন্ট । ছবি : সংগৃহীত
রেকর্ড বুক নতুন করে লেখানো ট্যামি বিউমন্ট । ছবি : সংগৃহীত

জমে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের মধ্যকার একমাত্র অ্যাশেজ টেস্ট। টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৩ রানের জবাব দারুণভাবে দিয়েছে ইংল্যান্ড। আর তা সম্ভব হয়েছে ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্টের অনবদ্য ব্যাটিংয়ে।

২০৮ রান করা বিউমন্ট ভেঙে দিয়েছেন ৮৮ বছরের পুরনো এক রেকর্ড। নতুন করে রেকর্ড বই লিখতে বাধ্য করলেন এই ওপেনার। ইংল্যান্ডের মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়েছেন তিনি।

এই নজির গড়ার পথে বিউমন্ট ভেঙে দিয়েছেন বেটি স্নোবলের গড়া ৮৮ বছর আগেকার নজিরকে। ১৯৩৫ সালে এই নজির গড়েছিলেন বেটি। ১৯৩৫ সালে ১৮৯ রান করেছিলেন বেটি। যা ইংল্যান্ডের মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন ধরে সর্বোচ্চ রানের ইনিংস হিসেবে স্বীকৃত ছিল। বিউমন্ট বর্তমানে খেলছেন এমন নারী ব্যাটারদের মধ্যে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিয়ান। আরেকজন তার প্রতিপক্ষ অজি অলরাউন্ডার এলিসা পেরি, যিনি এই ম্যাচেও ৯৯ রান করেছেন।

আট ঘণ্টার বেশি সময় ব্যাটিং করে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন বিউমন্ট। ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা বিউমন্ট অবশ্য এমন কীর্তি গড়বেন, কিছুদিন আগপর্যন্ত আশা করেননি। গত বছরের মাঝামাঝিতে ডানহাতি এই ব্যাটারকে কমনওয়েলথ গেমস ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়। ক্যারিয়ার ওই সময়ই শেষ কি না, এমনও ভেবে ফেলেছিলেন বিউমন্ট।

নারীদের টেস্ট ক্রিকেটে বিউমন্টের ২০৮ পঞ্চম সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ইনিংস ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা পাকিস্তানের ব্যাটার কিরন বালুচের—২৪২। কিরন ও বিউমন্টের মধ্যে আছেন যথাক্রমে মিতালি রাজ—২১৪ (২০০২), এলিসা পেরি—২১৩* (২০১৭), লুইস রোল্টন—২০৯* (২০০১)। এই তিনটি ইনিংসই ছিল ইংল্যান্ডের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X