স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

দেড় মাসের ক্রিকেটীয় যুদ্ধ শেষের পথে। ভারত কিংবা অস্ট্রেলিয়ার শিরোপা উৎসব দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এরই মধ্যে মেগা ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে আগে ব্যাটিং করবে ভারত।

বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। রাউন্ড রবিন লিগ পর্বে টানা ৯টি ম্যাচে জয় পায় রোহিত শর্মার দল। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালেও নিউজিল্যান্ডকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। অজিদের বিপক্ষে মেগা ফাইনালেও অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে স্বাগতিকরা।

ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে সেমিফাইনাল ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুই দলের একাদশ

ভারত :রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X