স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত-কোহলিদের মোদির সান্ত্বনা

হারের পর ভারতীয় দলকে সান্ত্বনা দিয়েছেন মোদি। ছবি: সংগৃহীত
হারের পর ভারতীয় দলকে সান্ত্বনা দিয়েছেন মোদি। ছবি: সংগৃহীত

নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ নিয়ে ভারতের অনেক স্বপ্ন ছিল। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে বিশ্বকাপে ট্রফিটা হাতে নেওয়ার জন্য সবকিছুই তৈরি ছিল। আসরজুড়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল ভারত। তবে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ছিল অন্য পরিকল্পনা। ফাইনাল দেখতে উপস্থিত থাকা ১ লাখ ৩০ হাজার ভারতীয়কে স্তব্ধ করে দিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বসেরার আসরে বসে অজিরা।

ক্রিকেটকে ভারতে ধর্মের পরেই রাখা হয়। যে দেশে ক্রিকেট মানুষের প্রাণ সেই দেশই শিরোপা থেকে মাত্র এক ম্যাচ দূরে ছিল। দলের জয় দেখতে আসা সমর্থকদের কলতানে মুখরিত হয়েছিল আহমেদাবাদের গ্যালারি। রোহিত শর্মা-বিরাট কোহলিদের হাতে বিশ্বকাপের শিরোপা তুলে দিতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু স্বপ্ন পূরণ হলো না ভারতীয়দের। স্বপ্ন পূরণ হয়নি মোদিরও। ফাইনাল শেষে মঞ্চে উঠে ট্রফি রোহিতের জায়গায় তুলে দিতে হলো অজি অধিনায়কের হাতে।

ফাইনালে ভারতের হার নিশ্চিত হওয়ার অনেক আগেই স্টেডিয়ামে পরাজয়ের ছায়া নেমে এসেছিল। শুরু থেকেই গগনবিদারী আওয়াজে ভারতকে সমর্থন দিয়ে যাওয়া সমর্থকরা চুপ হয়ে যায় প্যাট কামিন্সের দলের কাছে। যখন প্রায় নিশ্চিত হয় রোহিতদের হাতে ট্রফি দেখা হবে না তখনই স্টেডিয়াম ছাড়তে থাকেন ভারতীয় সমর্থকরা।

এদিকে খেলা শেষ হওয়ার আগে স্টেডিয়ামে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গী হিসেবে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্টেডিয়ামে বসেই তারা দেখেন রোহিত-কোহলিদের পরাজয়। পুরস্কার বিতরণী মঞ্চে কোনোমতে অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দিয়ে মঞ্চ ত্যাগ করেন তিনি যা অবাক করে অজি অধিনায়ককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X