স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলা অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের

ডাচদের অবিশ্বাস্য জয় ।  ছবি : সংগৃহীত
ডাচদের অবিশ্বাস্য জয় । ছবি : সংগৃহীত

সোমবার (২৬ জুন) ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ উপহার দিয়েছে নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের করা ৩৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ঠিক ৩৭৪-এ থামে ডাচরা। ফলে ম্যাচটি হয় টাই। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে শেষ হাসি নেদারল্যান্ডসের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭৫ রানের লক্ষ্যে জয় পাবে নেদারল্যান্ডস, ম্যাচের বিরতির সময় এমন ভাবনা ছিল অস্বাভাবিকই। এই অসম্ভব কাজটাই করে ফেলেছে ডাচরা। অবশ্য সেক্ষেত্রে সুপার ওভার খেলে জয় ছিনিয়ে নিতে হয়েছে স্কট অ্যাডওয়ার্ডসের দলকে।

সমান রান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে দারুণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় নেদারল্যান্ডস। ব্যাট হাতে ক্যারিবীয় পেসার জেসন হোল্ডারের করা সুপার ওভারে ৩০ রান তুলে ফেলেন ফন বিক, ৩টি করে চার ও ছক্কায় তুলোধুনো করেন ক্যারিবিয়ানদের। এরপর বল হাতেও জাদু দেখান তিনি। তার ওভারে ৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৮ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে টসে হেরে নিকোলাস পুরানের অপরাজিত সেঞ্চুরি এবং শাই হোপ ও কিমো পলের ফিফটি ছুঁইছুঁই ইনিংসে ভর করে ৩৭৪ রানের পাহাড় দাঁড় করায় উইন্ডিজ।

জবাবে নেদারল্যান্ডস শুরু থেকেই প্রতিপক্ষের বোলিং লাইনআপের উপর আগ্রাসী ব্যাটিং শুরু করে। এতে ছন্নছাড়া বোলিং শুরু করে জেসন হোল্ডার-কিমো পলরা। ৭৬ বলে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তেজা নিদামানুরু। এছাড়া ৪৭ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস আসে অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডের ব্যাট থেকে।

শেষ ২ ওভারে যখন ৩০ রান দরকার তখন ২৮ রানের ইনিংস খেলে ম্যাচ টাই করেন ভ্যান বিক। এরপর অবশ্য সুপার ওভারে দারুণ ব্যাটিং ও বোলিং করে ডাচদের জয় এনে দেন সেই ভ্যান বিকই।

এই হারে বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের! কারণ সুপার সিক্সে শাই হোপের দল উঠল শূন্য পয়েন্ট নিয়ে। যেখানে সুপার সিক্সে ওঠা গ্রুপ 'এ' এর অন্য দুই দল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X