স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে মিস করবে দিল্লি ক্যাপিটালস

দিল্লির জার্সিতে মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
দিল্লির জার্সিতে মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই গুঞ্জন ছিল আইপিএলের দলগুলো রাখবে না কোনো বাংলাদেশের কোনো খেলোয়াড়কে। শেষ পর্যন্ত তাই হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তিন খেলোয়াড়কে। এরমধ্যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুরকে তার দল দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়ায় অবাকই হয়েছে অনেকে। ছেড়ে দেওয়ার পর দিল্লি অবশ্য পোস্ট দিয়ে জানিয়েছে এবারের আইপিএলে তারা মুস্তাফিজের অভাব অনুভব করবে।

২০২২ সালের আইপিএল নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম মৌসুমে দারুণ পারফর্ম করায় পরেরবারও তাকে ধরে রাখে দিল্লি। তবে দুই মৌসুম পেরোতে না পেরোতেই মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিদায়ী পোস্ট দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। দিল্লির জার্সিতে মুস্তাফিজের একটি হাসিমাখা ছবি আপলোড করে তারা লিখেছে, ‘ফিজি (মুস্তাফিজ), এই হাসি এবং তোমাকে আমরা ২০২৪ সালে মিস করব।

চুক্তি হারানোয় টুর্নামেন্টের আসন্ন আসরে খেলতে নিলামে নাম লেখাতে হবে মুস্তাফিজকে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে সেই নিলাম। এর আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলা হয়েছিল আইপিএল কর্তৃপক্ষের কাছে।

আসন্ন আসরের নিলামের আগে মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। যেখানে চারজন বিদেশি ও সাতজন দেশি ক্রিকেটার। আর তাদের ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬ জন। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা চারজন ও দেশি ১২ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১০

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১১

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১২

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

১৩

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে

১৪

ঢাবিতে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের সহায়তায় ডাকসুর নানা উদ্যোগ

১৫

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর

১৬

দ্রুত পণ্য খালাস নিশ্চিতে এনবিআর চেয়ারম্যানকে চিটাগাং চেম্বার সভাপতির চিঠি

১৭

আলমারিতে লুকিয়ে থাকা সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

১৮

টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

১৯

বরিশালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ৪০ কিলোমিটারজুড়ে থাকবে মানবপ্রাচীর

২০
X