স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মুমিনুল-জয়কে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

মুমিনুল-জয়কে হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
মুমিনুল-জয়কে হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নিতে পারত বাংলাদেশ। তবে পরপর দুই ওভারে দুর্দান্ত খেলতে থাকা মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হকের উইকেট হারায় টাইগাররা। তাদের বিদায়ে দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান।

প্রথম সেশনে ২ উইকেটে ১০৪ রানে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন মাহমুদুল জয়। দলীয় ১৮০ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে আউট হন মমিনুল হক। তার আউটের সঙ্গে দুজনের ৮৮ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন গ্লেন ফিলিপস।

ইশ সোধির করা পরের ওভারে বড় আঘাত পায় বাংলাদেশ। সর্বোচ্চ রান করা ওপেনার মাহমুদুল জয়কে ৮৬ রানে সাজঘরে ফেরান এই কিউই লেগ স্পিনার। ক্রিজে ১ রানে মুশফিক ও শূন্য রানে অপরাজিত আছেন অভিষিক্ত শাহাদাত।

এর আগে ইনিংস উদ্বোধন করতে নেমে ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। ইনিংসের ১৩তম ওভারে এজাজ প্যাটেলের বলে ১২ রানে বোল্ড হয়ে ফেরেন জাকির। কিউই স্পিনার গ্লেন ফিলিপসকে ‘ছক্কা’ মারতে গিয়ে লেগ অনে কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন অধিনায়ক শান্ত। সাজঘরে ফেরার আগে ২ চার ও ৩ ছকায় ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১০

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

১১

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

১২

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১৩

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১৪

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১৫

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১৬

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১৭

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১৮

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১৯

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

২০
X