বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত-মমিনুলে বাংলাদেশের লিড ১০০ পার

মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

সিলেটে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। ২৬ রানের মধ্যেই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে হারায় স্বাগতিকরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের দৃঢ়তায় ১০০ রানের লিড ছাড়িয়েছে টাইগাররা। চা বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসেও প্রথম থেকে মারমুখি ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। তাকে যোগ্য সমর্থন দেন মমিনুল। তৃতীয় উইকেটে অপরাজিত ৮২ রানের জুটি গড়ে বাংলাদেশকে ১০০ রানের লিড পার করেন শান্ত-মমিনুল। টাইগার দলনেতা শান্ত ৪৭ এবং মুমিনুল হক ৩৬ রানে ব্যাটিং করছেন।

তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের চেয়ে ৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১৭ রান করা জাকির হাসানকে আবারও ফিরিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল।

৩ রানের মধ্যে আবারও উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় ৮ রানে ফিরে যান। সাউদির চেষ্টায় দুর্ভাগ্যজনক ভাবে রানআউটে কাটা পড়েন ডানহাতি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে টিম সাউদির শেষ বলটি সোজা ব্যাটে খেলেন নাজমুল হোসেন শান্ত। সরাসরি বল নন-স্ট্রাইক প্রান্তে স্টাম্পে আঘাত হানার আগেই কিউই অধিনায়কের হাত ছুঁয়ে যায়। ফলে নিজেকে আর দাগের ভেতরে নিতে পারেননি মাহমুদুল।

দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X