বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বড় লিডের স্বপ্নে চা বিরতিতে বাংলাদেশ

রানের জন্য দৌড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত (বাঁঁয়ে) ও মমিনুল হক। ছবি : সংগৃহীত
রানের জন্য দৌড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত (বাঁঁয়ে) ও মমিনুল হক। ছবি : সংগৃহীত

সিলেটে টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। নিউজিল্যান্ড থেকে ৭ রানে পিছিয়ে ব্যাটিং করতে নেমে ২৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে ১১১ রান তুলে চা বিরতিতে গেছে টাইগাররা।

দ্বিতীয় ইনিংসেও প্রথম থেকে মারমুখি ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। তাকে যোগ্য সমর্থন দেন মমিনুল। শান্ত-মমিনুলের তৃতীয় উইকেট জুটির অপরাজিত ৮৫ রানে ভর করে ১০০ রানের লিড পার করেছে বাংলাদেশ। টাইগার দলনেতা শান্ত ৪৭ এবং মুমিনুল হক ৩৫ রানে অপরাজিত আছেন।

তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের চেয়ে ৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১৭ রান করা জাকির হাসানকে আবারও ফিরিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল।

৩ রানের মধ্যে আবারও উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় ৮ রানে ফিরে যান। সাউদির চেষ্টায় দুর্ভাগ্যজনক ভাবে রানআউটে কাটা পড়েন ডানহাতি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে টিম সাউদির শেষ বলটি সোজা ব্যাটে খেলেন নাজমুল হোসেন শান্ত। সরাসরি বল নন-স্ট্রাইক প্রান্তে স্টাম্পে আঘাত হানার আগেই কিউই অধিনায়কের হাত ছুঁয়ে যায়। ফলে নিজেকে আর দাগের ভিতরে নিতে পারেননি মাহমুদুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১০

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১১

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১২

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৩

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৪

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৫

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৬

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৭

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৮

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৯

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

২০
X