স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক শান্তর প্রথম সেঞ্চুরি

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবাইকে ছাড়িয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। সাদা বলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে অধিনায়কের অভিষেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান বাঁহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সেঞ্চুরিতে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল শান্ত।

ওয়ানডে বিশ্বকাপে আঙুলের চোটে পড়েন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। অধিনায়ক হিসেবে নেতৃত্বদানের প্রথম টেস্টেই দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার।

দ্বিতীয় ইনিংসে ৯৫ বলে ৫টি চারের মারে ফিফটি পূরণ করেন শান্ত। এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের ইনিংস বড় করতে থাকেন টাইগার অধিনায়ক। ইনিংসের ৬৮তম ওভারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান বাঁহাতি এই ব্যাটার। এজাজ প্যাটেলকে অফ সাইডে ঠেলে দিয়েই দৌড়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন টাইগার অধিনায়ক শান্ত।

কিউইদের বিপক্ষে সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়ে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন শান্ত। তাদের জুটিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১০

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১১

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১২

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৩

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৪

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৫

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৬

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

১৭

মেসির প্রথম ‘ইংরেজি পরীক্ষা’

১৮

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১৯

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

২০
X