ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের সেবা নিয়ে সাকিবের পোস্ট

বিমান বাংলাদেশের ফ্লাইটে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশের ফ্লাইটে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে হঠাৎ করেই কানাডা গিয়েছিলেন সাকিব আল হাসান। আজ সেখান থেকে দেশে সাকিব ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সামাজিকযোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্টের মাধ্যমে নিজেই দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন তিনি।

পবিত্র ঈদুল আযহা পালনের উদ্দেশ্যে আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কানাডা থেকে ঢাকায় পৌঁছেছেন সাকিব। পরিবারকে সঙ্গে নিয়ে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে দেশে ফিরে বিমান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সাকিব নিজের ফেইসবুক একাউন্টে লিখেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনের চড়ে কানাডা থেকে ঢাকা আসলাম। সুপরিষর, ব্র্যান্ড নিউ উড়োজাহাজে সপরিবারে প্রথমবারের মতো দীর্ঘ ভ্রমণে ওয়াইফাই সুবিধা সহ ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং চমৎকার যাত্রী সেবায় আমরা সবাই মুগ্ধ।’

তিনি আরও লিখেন, ‘বাংলাদেশ বিমানের পাইলটদের টেক অফ ও ল্যান্ডিং সব সময়ই আমার কাছে স্বস্তিদায়ক। এবারও তার ব্যতিক্রম ছিলনা। ফ্লাইটে ক্রুদের আন্তরিক সেবা এবং চমৎকার খাবার পরিবারসহ উপভোগ করেছি। বাংলাদেশ বিমানের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।’

জানা গেছে, সাকিব মাগুরাতে বাবা-মা, স্ত্রী-সন্তানদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন। গত রোজার ঈদেও মাগুরাতে উদযাপন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ঈদের নামাজ শেষ করে এলাকায় ক্রিকেটে খেলেন তিনি। তাছাড়া শৈশবের বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরতে দেখা যায় সাকিবকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X