স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

কিউইদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ

আউট হয়ে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত
আউট হয়ে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে নেমে ৪৭ রানের মধ্যে ফিরে গেছেন টপ অর্ডারের ৪ ব্যাটার।

শেরে বাংলায় শুরু থেকে সাবধানী ব্যাটিং উপহার দেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। নতুন বলে প্রথম সেশনের দশ ওভার বিনা উইকেটে কাটিয়ে দেন দুই ওপেনার। তবে পরপর দুই ওভারে জয় ও জাকিরকে ফিরিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ২৯ রানেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার।

ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে কেইন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জাকির। আউট হওয়ার আগে মাত্র ৮ রান সংগ্রহ করেন বাঁহাতি এই ওপেনার। পরের ওভারেই টাইগার শিবিরে আঘাত হানেন এজাজ প্যাটেল। কাছে দাঁড়ানো টম লাথামের হাতে ধরা পড়েন মাহমুদুল জয়। ২ চারের সাহায্যে ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ডানহাতি ওপেনার।

দলীয় ৪১ রানে বাংলাদেশের ওপর আবারও আঘাত হানেন প্যাটেল। ৫ রান করা মমিনুলকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন বাঁহাতি স্পিনার। ৬ রানের ব্যবধানে এবার আউট হন অধিনায়ক শান্ত। ৯ রান করে স্যান্টনারের বলে লেগ বিফোর হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৪৭ রান তুলেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১০

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১১

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১২

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৩

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৪

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৫

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৬

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৭

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৮

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

২০
X