স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চার মাসে পাঁচবার লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান

ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত
ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট মাঠের লড়াইয়ে সবসময় বাড়তি উত্তেজনা বিরাজ করে। তবে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই দলের ধ্রুপদী লড়াই দেখার জন্য বৈশ্বিক আসরগুলোর দিকেই তাকিয়ে থাকতে হয় ক্রিকেটপ্রেমীদের। চলতি বছরই এশিয়া কাপ ও বিশ্বকাপের আসরে পাঁচবার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে ভারত-পাকিস্তানের।

এ বছর আগস্টে পাকিস্তান ও শ্রীলংকাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। তবে এখনো এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ প্রতিযোগিতায় গ্রুপপর্বে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

তবে দুই দলই যদি সুপার ফোরে উঠতে পারে তা হলে প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী আরও একবার দেখা হবে তাদের। একই সঙ্গে এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। সে ক্ষেত্রে এশিয়া কাপেই তিনবার মুখোমুখি হতে পারে রোহিত-বাবররা।

এশিয়া কাপ শেষ হওয়ার পর অক্টোবর মাসে ভারতে শুরু হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর ভারত-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ১৩তম আসর। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান যদি গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে নকআউট রাউন্ডে পৌঁছাতে পারে তাহলে সেমিফাইনাল বা ফাইনালে আবারও দেখা হতে পারে তাদের। সে ক্ষেত্রে আগামী চার মাসের ব্যবধানে পাঁচবার মুখোমুখি হওয়ার সম্ভাবা রয়েছে দুই দলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X