স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘উন্নতি নয়, টেস্ট জিততে আসছি’

‘উন্নতি নয়, টেস্ট জিততে আসছি’

প্রথম টেস্টে দাপুটে জয়ের পর মিরপুরেও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। তবে চতুর্থ ইনিংসে ৬৮ রানের জুটিতে স্বাগতিকদের আশা ভঙ্গ করেন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। সেই সঙ্গে সিরিজ জয়ের সুযোগ হারায় টাইগাররা। কিউইদের কাছে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, উন্নতি নয়, টেস্ট জিততে আসছি।

শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

ম্যাচ শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটে তো আমরা ইমপ্রুভ করতে আসিনাই, জিততে আসছি। এইখানে জেতার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের হোম অ্যাডভান্টেজ অবশ্যই নেওয়া উচিত।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমরা যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলি, সেখানে আমরা ভালো উইকেট বা এমন কন্ডিশন বানিয়ে প্র্যাকটিস করতে পারি। যখন আমরা এনসিএলে (জাতীয় ক্রিকেট লিগ) খেলব, তখন এমন উইকেটে খেলব। আবার অ্যাওয়ে সিরিজের জন্য দুই তিনটা স্পোর্টিং উইকেট বানালাম। কিন্তু আমার কাছে মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেট প্র্যাকটিসের জায়গা না। এখানে ইমপ্রুভ করারও কিছু নাই যে, ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম। এখানে আমরা জেতার জন্য আসি।’

ঢাকা টেস্টে ১২৭ রান সংগ্রহ করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন গ্লেন ফিলিপস। আর দুই টেস্টে ১৫ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১০

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১১

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১২

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৪

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৫

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৬

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৭

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৮

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৯

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২০
X