স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির ‘মাসসেরা’ নাহিদা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী দলের নাহিদা আক্তার। রেকর্ড গড়া বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে টাইগ্রেসদের টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই স্পিনার।

সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপির মাধ্যমে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ নির্বাচিত হয়েছেন নাহিদা আক্তার।

অক্টোবর মাসেও আইসিসির মাস সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন নাহিদা। সেবার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউসের কাছে হেরে যান বাঁহাতি এই স্পিনার। তবে নভেম্বর মাসে আর খালি হাতে ফিরতে হয়নি প্রমীলা এই স্পিনারকে। পাকিস্তানের সাদিয়া ইকবাল এবং স্বদেশি ফারজানা হক পিংকিকে টপকে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাহিদা।

মাসের সেরা ক্রিকেটার হওয়ায় নাহিদা আক্তার বলেন, ‘এই মুহূর্তটা অবশ্যই উদযাপন করতে চাই। ক্রিকেট বোদ্ধাদের এতো বড় প্যানেলের মাধ্যমে স্বীকৃতি পাওয়া এবং আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার হওয়া অবশ্যই দারুণ কিছু। এটা আমার জন্য অনুপ্রেরণা এবং নিজেকে আরও এগিয়ে নিতে দারুণ উৎসাহ জোগাবে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১০

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১১

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৪

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৫

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৬

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৭

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৮

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৯

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

২০
X