ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন লিটন-মুস্তাফিজরা

দেশ ছাড়ার আগে আফিফ-সৌম্যরা। ছবি: সংগৃহীত
দেশ ছাড়ার আগে আফিফ-সৌম্যরা। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয়ের হাতছানি থাকলেও, সমতা নিয়ে শেষ করেতে হয়েছে নাজমুল হাসান শান্তর বাংলাদেশ দলকে। এর আগে নিজেদের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজেও হার মানতে হয়েছে শান্ত-মুশফিকদের। এবার তাদের সামনে সুযোগ কিউইদের তাদের মাঠেই হারানো। রঙিন পোশাকের দুই ফরম্যাটের সিরিজের জন্য প্রথম দফায় বাংলাদেশ দলের ১৪ জনের একটি বহর দেশ ছেড়েছে। ওই দলে রয়েছেন সদ্য সমাপ্ত সিরিজে না থাকা লিটন দাস, সৌম্য সরকার ও আফিফ হোসেনরা। সোমবার (১১ নভেম্বর) বাকি ক্রিকেটারদেরও কিউই বিমান ধরার কথা রয়েছে।

প্রথম বহরে শনিবার রাত ১১ টা ৫৫ মিনিটে ঢাকা ছেড়েছেন ১৪ জন। তিনজন কোচিং স্টাফের সঙ্গে প্রথম বহরে নিউজিল্যান্ডে গেছেন ১১ ক্রিকেটার। টেস্ট সিরিজে না থাকা আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনরা ছিলেন প্রথম বহরে। এ ছাড়া আছেন আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনরা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন এমন ক্রিকেটাররা দ্বিতীয় বহরে দেশ ছাড়বেন। আগামী সোমবার নিউজিল্যান্ডের বিমান ধরবেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররা।

দেশটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। এরপর আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X