স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রানে ফিরলেন সৌম্য

টাইগার ব্যাটার সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
টাইগার ব্যাটার সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

অনেকটা অবাক করেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে সুযোগ পান সৌম্য সরকার। পুরো বছরজুড়ে পারফর্ম না করেই কিউই সফরে স্কোয়াডে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে তার ওপরই আত্মবিশ্বাস রাখে নির্বাচকরা। মূল সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ফিফটি করে যেন স্বরূপে ফেরার আগমনী বার্তায় দিলেন সৌম্য।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডাউনে ব্যাটিং করতে নেমে ৫৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার।

প্রথমে ব্যাটিং করতে উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় বাংলাদেশ। দলীয় ৪৭ রানের সময় এনামুল হক বিজয় ৩৩ রানে সাজঘরে ফিরে যান। উইকেটে এসে দারুন সব শট খেলেন সৌম্য। নিজের তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন সৌম্য। দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমকে নিয়ে শতরানের জুটি গড়েন ৩০ বছর বয়সী ব্যাটার।

৪৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ফিফটি পূরণ করেন সৌম্য। তবে ফিফটি পূরণের পরই থামে বাঁহাতি এই ব্যাটারের ইনিংসটি। শেষ পর্যন্ত ৫৬ বলে ৫৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন অভিজ্ঞ এই ব্যাটার। কিউই পেসার সাম্রাথ সিংয়ের বলে কাভারে ক্যাচ তুলে আউট হন সৌম্য।

আগামী ১৭ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। এর আগে প্রস্তুতি ম্যাচে ফিফটি তুলে টিম ম্যানেজমেন্টকে ফর্মে ফেরার ইঙ্গিতটায় বুঝি দিয়ে রাখলেন সৌম্য সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X