স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১১:০৫ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

আফ্রিদির কোরবানির গরুর দাম কত, জানলে কপালে উঠবে চোখ

পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব হলো পবিত্র ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে অনেকের মতোই কোরবানি দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি কোরবানির জন্য যে গরুটি কিনেছিলেন তাতেই ছিল বড় চমক। তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য গরিব-অসহায় মানুষদের মধ্যে গরুর মাংস বিতরণ করে দেন।

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার কোরবানির জন্য ৪ কোটি টাকা দিয়ে বিশাল এক গরু কিনেছিলেন। বিশেষ প্রজাতির স্বাস্থ্যবান গরুটি কিনতে দাম নিয়ে ভাবেননি সাবেক তারকা ক্রিকেটার। কোরবানির পর স্থানীয় গরিব মানুষদের মধ্যে মাংস বিতরণ করে দিয়েছেন আফ্রিদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গরুটির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন শাহিদ আফ্রিদি। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। বহু ভক্ত-সমর্থক ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় এই ক্রিকেটারকে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে আফ্রিদির জনপ্রিয়তা অন্য সবার থেকে বেশি। সম্প্রতি কয়েক দিনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হয়েছিলেন তিনি। সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করেছেন সাবেক হার্ড হিটার ব্যাটার এবং ৫৫০টির বেশি উইকেট রয়েছে তার ঝুলিতে। পাকিস্তানের বর্তমান জনপ্রিয় ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি তার মেয়ের জামাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X