স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে খাজার পাশে অজি প্রধানমন্ত্রী

এবার অজি প্রধানমন্ত্রীকে পাশে পেলেন খাজা। ছবি: সংগৃহীত
এবার অজি প্রধানমন্ত্রীকে পাশে পেলেন খাজা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতায় যখন বিশ্বের অনেকেই নীরবতা বেছে নিয়েছেন তখন গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ করে বেশ হইচই ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা। তার এই প্রতিবাদের প্রত্যেক ধাপে আইসিসির বাধা সত্ত্বেও দমে যাননি তিনি। নিজের সিদ্ধান্তে অবিচল থেকেই লড়াই চালিয়ে গিয়েছেন। মানবতার জন্য খাজার এমন সাহসের প্রশংসা করেছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ।

সদ্য শেষ হওয়া বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনের গাজায় বর্বরতার স্বীকার হওয়া মানুষের সমর্থনে শান্তির বার্তা সংবলিত বিশেষ জুতা পরে খেলতে চেয়েছিলেন খাজা। তবে আইসিসির নিয়মের কারণে তিনি তা পারেননি। তবে জুতা পরতে না পারলেও কালো বাহুবন্ধনী পরে খেলেছিলেন খাজা। যার কারণে আইসিসি দ্বারা তিরস্কৃত হন তিনি।

কিন্তু তাতেও দমে যাননি সাহসী এই ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে জুতায় শান্তির প্রতীক পায়রা এবং জলপাই ডালের প্রতীক নিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুমতি পেলেও খাজাকে আবারও নিয়মের বেড়াজাল আটকে দেয় আইসিসি।

তবে এই অজি দমে যাওয়ার পাত্র নন। দ্বিতীয় টেস্টে নিজস্ব প্রতিবাদের ভাষা খুঁজে নেন তিনি। মেলবোর্ন টেস্টে খাজা তার জুতায় নিজের দুই মেয়ের নাম লিখে খেলেছেন। নিজের দুই মেয়ের নামও প্রতিবাদেরই অংশ। পার্থ টেস্টে আইসিসির আপত্তির পর খাজা বলেছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’

ফিলিস্তিন নিয়ে নিজের এমন প্রতিবাদের পর সাবেক ও বর্তমান অনেকেরই সমর্থন পেয়েছেন উসমান খাজা। এবার প্রধানমন্ত্রীও তাকে সমর্থন জানালেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন কিরিবিলি হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তান ও স্বাগতিক দলের সদস্যদের। সেখানে খাজার সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ।

তিনি বলেন, মানবিক মূল্যবোধের জন্য সে (খাজা) যে সাহস দেখিয়েছে, তার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। আলবানেজ আরও বলেন, সে সাহস দেখিয়েছে এবং দল তাকে সমর্থন করেছে এটি দুর্দান্ত জিনিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১০

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১১

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১২

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৩

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৪

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৬

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৭

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৮

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৯

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

২০
X