স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিতল আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। সিরিজের প্রথমটিতে আফগানরা জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আমিরাতকে উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ইব্রাহিম জাদরানের দল।

মঙ্গলবার (২ জানুয়ারি) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারায় আফগানিস্তান। স্বাগতিকদের ১২৭ রানের জবাবে ৪ উইকেট ও ৯ বল হাতে রেখে ১২৮ রান সংগ্রহ করে আফগানরা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরা নির্বাচিত হন পেসার নাভিন উল হক।

১২৭ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ৩০ রান সংগ্রহ করে আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়ে আমিরাতকে ম্যাচ থেকে ছিটকে দেন জাজাই ও অধিনায়ক ইব্রাহিম। দ্রুতই চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। তবে নাজিবুল্লাহ জাদরানের ১৩ বলে ২৮ রানের ক্যামিওতে ৪ উইকেটের জয় পায় আফগানরা। পাশাপাশি সিরিজটাও নিজেদের করে নেয় নবী-নাভিনরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আরব আমিরাত। তবে শুরু থেকেই আফগান বোলারদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন দলনেতা মোহাম্মদ ওয়াসিম। এ ছাড়াও আলি নাসির ২২ বলে ২১ রানের ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানের সংগ্রহ পায় আরব আমিরাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১১

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১২

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৪

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৭

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১৮

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৯

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

২০
X