বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ম্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

এই বছরের জুন মাসের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শুরু করতে অপেক্ষা করতে হবে ৭ তারিখ পর্যন্ত। শুক্রবার (৫ জানুয়ারি) সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে এশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, সেই ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস।

এরপর ১০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা লড়বে প্রোটিয়াদের বিপক্ষে। তৃতীয় ম্যাচে ১৩ জুন শান্ত-লিটনদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ জুন নেপালের বিপক্ষে।

আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২৯ দিনব্যাপী এই বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। মোট ৯টি ভেন্যুতে বিশ্বকাপের ৫৫টি ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজে ভেন্যু হিসেবে রয়েছে বার্বাডোজের কেনিংটন ওভাল, ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, ত্রিনিদাদের প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড ও সেন্ট লুসিয়ার অ্যারন্স ভ্যালি স্টেডিয়াম।

এবার আবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ অব ডেথ হিসেবে থাকা ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

একনজরে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি-

১. ৭ জুন, শুক্রবার, শ্রীলঙ্কা, ডালাস

২. ১০ জুন, সোমবার, দক্ষিণ আফ্রিকা, নিউইয়র্ক

৩. ১৩ জুন, বৃহস্পতিবার, নেদারল্যান্ডস, সেন্ট ভিনসেন্ট

৪. ১৬ জুন, রোববার, নেপাল, সেন্ট ভিনসেন্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১০

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১১

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১২

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৩

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৪

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৫

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৬

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৭

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১৮

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৯

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

২০
X