ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বৃষ্টিতে বন্ধ আছে খেলা 

চট্টগ্রামে বৃষ্টিতে বন্ধ আছে খেলা । ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বৃষ্টিতে বন্ধ আছে খেলা । ছবি : সংগৃহীত

বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম। দেশজুড়ে চলছে টানা বৃষ্টিপাত। বৃষ্টিতে ব্যাঘাত ঘটার শঙ্কা নিয়েই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে এরপরই হানা দিয়েছে বৃষ্টি।

এদিকে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী। তবে সাবধানী ব্যাটিংয়ে শুরু করলেও অধিনায়ক তামিম ইকবাল বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ১৩ রান করেই ফজল হক ফারুকির বলে কাট করতে গিয়ে উইকেটকিপারের হাতে সহজ ক্যাচ দেন তিনি।

তামিমের বিদায়ের পর ক্রিজে এসেই নাজমুল হোসেন শান্ত দারুণ শট খেলতে শুরু করেন। হাত খুলে খেলতে থাকেন লিটন দাসও। কিন্তু মুজিব উর রহমানের বলে পুল শট খেলতে গিয়ে লিটন ধরা পড়েন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করেন তিনি।

এর পরের ওভারে শান্তও বিদায় নেন। মোহাম্মদ নবীর প্রথম বলেই শান্ত স্লগ সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন মোহাম্মদ সালেমের হাতে। তাতে ১৬ বলে ১২ রান করেই থামতে হয় ইনফর্ম শান্তকে। এরপরেই হানা দেয় বৃষ্টি। বৃষ্টি বাগড়া দেওয়ার আগ পর্যন্ত ক্রিজে ছিলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১০

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১১

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১২

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৩

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৪

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৫

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৬

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৭

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৮

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৯

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

২০
X