ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডেতে তৃতীয়বারের মতো বৃষ্টির বাগড়া   

রহমতকে ফেরানোর পর বাংলাদেশ ক্রিকেট দলের উল্লাস। ছবি : সংগৃহীত
রহমতকে ফেরানোর পর বাংলাদেশ ক্রিকেট দলের উল্লাস। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করছে আফগানিস্তান। তবে তৃতীয়বারের মতো প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ২১.৪ ওভার শেষে ২ উইকেটে আফগানিস্তানের স্কোর ৮৩ রান।

মোটামুটি সহজ এই লক্ষ্যে আফগানিস্তানের শুরুটা ছিল ধীরস্থির। মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের করা প্রথম চার ওভারে অবশ্য মাত্র ১০ রান তুলতে পারে আফগানরা।

এরপর রানের গতি কিছুটা বাড়ে। উইকেট না হারিয়ে নিরাপদেই লক্ষ্যের দিকে এগোচ্ছিলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান। তবে আফগানদের দলীয় ৫৪ রানে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান।

বোলিংয়ে আসার পর থেকেই দুই ওপেনারকে অস্বস্তিতে রাখছিলেন সাকিব। অবশেষে তিনি সফলও হন। তার বলে সামনে এগিয়ে লেগ স্কয়ারে খেলতে গিয়ে রহমানউল্লাহ গুরবাজ নাজমুল শান্তর তালুবন্দি হয়েছেন। ৪৫ বলে তিনি করেছেন ২২ রান।

ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় সাফল্য পেতেও দেরি হলো না। ব্যাট করতে নেমে আগ্রাসী হওয়ার চেষ্টা করেছিলেন রহমত। কিন্তু ২০তম ওভারে তাকে প্রথম স্লিপে লিটনের ক্যাচ বানিয়েছেন তাসকিন। তাতে সফরকারীরা একটু চাপে পড়ে।

এরপরই তৃতীয়বারের মতো আবারও ম্যাচে হানা দেয় বৃষ্টি। তবে ১৬৪ রানের লক্ষ্যে আফগানরা বৃষ্টি আইনে এগিয়ে আছে। খেলা আর না হলে জয় পাবে সফরকারী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X