ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

সাকিব না শান্ত, কার কাঁধে নেতৃত্ব!

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

নির্বাচন শেষে আবার চাঙা ক্রিকেট মাঠ। কারণ সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগের দশম আসর। ক্রিকেট মাঠের সঙ্গে চাঙা হয়েছে দীর্ঘদিন ধরে চলা জাতীয় দলের অধিনায়ক ইস্যুও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ও সাকিব আল হাসান— এই ইস্যুকে বলের মতো একে অন্যের কোর্টে ঠেলে দেন। আসলে এর শেষ কোথায়! স্থায়ী অধিনায়কত্বে কোন পথে হাঁটবে বিসিবি।

সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে মাগুরা-১ থেকে এমপি নির্বাচিত হওয়ার পর দিনই নেমে পড়েন ক্রিকেট মাঠে। যোগ দেন রংপুর রাইডার্সের অফিসিয়াল অনুশীলনে। এমপি নির্বাচিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েই অধিনায়কত্বের ইস্যুতে কথা বলতে হয় তাকে। এবারও বরাবরের মতো বিসিবির কোর্টে বল ঠেলে দেন তিনি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে গণমাধ্যমে সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করবেন তিনি। এ বিষয়ে নতুন করে সরাসরি বিসিবিকে কিছু জানিয়েছেন কি না, প্রশ্ন ছিল তার কাছে।

সাকিবের সোজাসাপ্টা উত্তর এ সব নিয়ে এখনো আলোচনা হয়নি। বোর্ডের সঙ্গে বসে ভালো সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। অধিনায়কত্বের ইস্যুতে একই মনোভাব বিসিবি। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের পরিকল্পান জেনেই সিদ্ধান্ত নেবে বোর্ড।

তিন ফরম্যাটের দুটিতে অধিনায়ক ছিলেন সাকিব। নির্বাচনী ব্যস্ততা আর ইনজুরির কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ। এ সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্বে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টেস্ট জয় পায় বাংলাদেশ।

এ ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের খরা মেটায় টাইগাররা। স্বাভাবিকভাকে প্রশ্ন উঠেছে সাকিব না শান্ত, অধিনায়ক হিসেবে কাকে বেঁচে নেবে ক্রিকেট বোর্ড।

এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে শান্ত। একই সঙ্গে মাঠের ক্রিকেট এবং রাজনীতি চালিয়ে নেওয়া বেশ কঠিন এমনটা মানছেন জালাল ইউনুস। মঙ্গলবার নিজ অফিসে তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ায় সাকিবকে এখন এলাকাতেও সময় দিতে হবে। তবে সবকিছু নির্ভর করছে সাকিবের পরিকল্পনার ওপর।

এক দিকে সাকিব বলছেন, বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সবকিছু। আর বিসিবি বলছে সাকিবের পরিকল্পনার ওপর সিদ্ধান্ত। ২০ জানুয়ারি ঢাকায় ফিরবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বোঝাই যাচ্ছে অধিনায়কত্ব ইস্যু নিয়ে আরও কিছুদিন পরস্পরের কোর্টে বল ঠেলাঠেলি হবে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই অধিনায়কত্ব এবং লম্বা সময়ের জন্য ওয়ানডে নেতৃত্ব পাকাপোক্ত করতে চায় বিসিবি। অধিনায়ক ইস্যুতে সব সময়ই নাটকীয়তা দেখিয়েছে বোর্ড, এবারও হয়তো অপক্ষো করছে তাই!

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X