বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সমর্থনে হারালেন অধিনায়কত্ব

দক্ষিণ আফ্রিকার যুব অধিনায়ক ডেভিড টিগার। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার যুব অধিনায়ক ডেভিড টিগার। ছবি : সংগৃহীত

১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে অংশগ্রহণকারী দলগুলো। টুর্নামেন্ট শুরুর মাত্র ৭ দিন আগেই অধিনায়কত্ব হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড টিগার। ইসরায়েলকে সমর্থনে একটি মন্তব্য করার জেরে প্রোটিয়াদের যুব অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানেক আগে অধিনায়কত্ব হারালেও স্কোয়াডে থাকবেন টিগার। তাকে অধিনায়কত্ব থেকে সরালেও নতুন অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি সিএসএ। খুব দ্রুতই নতুন অধিনায়কের নাম ঘোষনা করবে দেশটির ক্রিকেট বোর্ড।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিবাদমান ও যুদ্ধরত পক্ষকে সমর্থন দেওয়া অনুমোদন করেনা। এমনকি কোনো ধরণের ইঙ্গিতপূর্ণ বার্তাও সমর্থন করেনা সংস্থাটি। আর এই কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাকে ইঙ্গিতপূর্ণ বার্তা প্রদানে বাঁধা দিয়েছিল। মূলত বিতর্ক এড়াতেই টিগারকে নেতৃত্ব থেকে অব্যহতির মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংঘাত চলমান রেখেছে ইসরায়েল। আর এই সংঘাতের মধ্যেই ইসরায়েলি সৈন্যেকে সমর্থনে মন্তব্য করেন ডেভিড টিগার। এ প্রোটিয়া অধিনায়কের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে সিএসএ’র। তাই যেকোনো মূল্যে প্রতিযোগিতা চলাকালীন ক্রিকেটারদের এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে চায় প্রোটিয়া বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১০

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১১

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১২

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৩

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৪

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৫

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৬

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৭

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৮

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৯

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

২০
X