স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

কার হাতে উঠতে যাচ্ছে মেসির এই আর্মব্যান্ড? ছবি : সংগৃহীত
কার হাতে উঠতে যাচ্ছে মেসির এই আর্মব্যান্ড? ছবি : সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর এক নতুন অধ্যায়ের সূচনা হবে আর্জেন্টিনা দলে। ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে শেষবারের মতো দেশের মাটিতে জার্সি গায়ে তুলেছেন তিনি। অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিও জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে জাতীয় দলের হয়ে আর নামবেন না। ফলে প্রশ্ন উঠছে—দল যখন দুই অভিজ্ঞ নেতাকে হারাচ্ছে, তখন কাদের হাতে উঠবে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড?

বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কত্বের ক্রমে প্রথমে মেসি, তারপর ওটামেন্ডি এবং তৃতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। গত জুনে চিলির বিপক্ষে বাছাইপর্বে ১-০ গোলের জয়ে রোমেরো ইতোমধ্যেই অধিনায়কত্বের অভিজ্ঞতা পেয়েছেন। টটেনহ্যামের নিয়মিত অধিনায়ক, তরুণ বয়সেই দলে নেতৃত্বগুণ দেখানো এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে উপস্থিতি—সব মিলিয়ে মেসি-ওটামেন্ডির অনুপস্থিতিতে আর্জেন্টিনার নতুন নেতা হওয়ার দৌড়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।

তবে কেবল রোমেরো নন, আরও কয়েকজন খেলোয়াড়কে ভাবনায় রাখছেন কোচ লিওনেল স্কালোনি।

এমিলিয়ানো মার্টিনেজ

গোলপোস্টের নিচে অটল দেয়াল হয়ে আছেন ‘দিবু’। অ্যাস্টন ভিলায় তিনি নিয়মিত অধিনায়কত্ব করেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। আর্মব্যান্ড না থাকলেও মাঠে তার উপস্থিতিই যেন নেতৃত্বের প্রতীক। তাই মেসি-ওটামেন্ডির বিদায়ের পর তিনিও শক্ত প্রতিদ্বন্দ্বী।

লাউতারো মার্টিনেজ

স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞদের একজন লাউতারো। জাতীয় দলের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন, স্কালোনির আস্থার জায়গাটিও মজবুত। ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে নিয়মিত নেতৃত্ব দেন এবং গোলমুখে নির্ভরযোগ্য নাম। অভিজ্ঞতা ও নেতৃত্ব—দুটিই আছে তার হাতে।

নিকোলাস টালিয়াফিকো

স্কালোনি যুগের শুরুতে অধিনায়কের দায়িত্ব প্রথমে পেয়েছিলেন টালিয়াফিকো। ২০১৮ সালে গুয়াতেমালা, কলম্বিয়া ও মেক্সিকোর বিপক্ষে তিনিই ছিলেন দলের নেতা। দলের চারটি শিরোপায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিফেন্ডার। অভিজ্ঞতা ও পূর্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে আবারও আলোচনায় রাখছে।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে। রোমেরো, মার্টিনেজরা প্রস্তুত হলেও প্রশ্ন থেকে যায়—কাকে বেছে নেবেন স্কালোনি? একটাই নিশ্চিত, মেসির শূন্যতা পূরণ করা সহজ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X