মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন লন্ডন যাচ্ছেন সাকিব?

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ক্রিকেটার ছাড়াও বর্তমানে আরও বড় একটি পরিচয় তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য। ৭ জানুয়ারি হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুড়া-১ আসন থেকে বিপুল ভোটে জয়ে প্রথমবারের মতো এমপি হয়েছেন তিনি। এমপি হলেও ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। মার্চের ১৯ তারিখে শুরু হওয়া বিপিএলের দশম আসরে রংপুরের হয়ে মাঠ মাতাবেন এমপি সাকিব। তবে খেলা শুরুর চার দিন বাকি থাকতে হঠাৎ লন্ডন যাচ্ছেন সাকিব।

জানা গেছে সাকিবের হঠাৎ এই লন্ডন যাত্রা চিকিৎসাজনিত কারণে। বিসিবির মেডিকেল সূত্র নিশ্চিত করেছে চোখের চিকিৎসক দেখাতেই সাকিবের হঠাৎ এই লন্ডন যাত্রা। অবশ্য লন্ডনের বিমান ধরার আগে রোববার (১৪ জানুয়ারি) সাকিব তার বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন করেছেন। সেখানে সাকিবকে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে।

গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও সাকিব চোখের সমস্যায় ভুগেছেন। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের। এর জন্য ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।

ওই সময়ই দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর আবার যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। চিকিৎসাও চলছে তার। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই সাকিবকে দেশের বাইরে যেতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১০

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১১

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১২

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৩

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৪

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৫

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৬

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৭

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৮

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৯

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

২০
X