ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল কীভাবে হবে সাকিবের চোখের চিকিৎসা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকেই চেখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। ভারত ও লন্ডনে ডাক্তার দেখিয়ে উপকার না পাওয়ায় এবার তিনি শরণাপন্ন হচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসকের। আগামীকাল সিঙ্গাপুরের র‍্যাফেলস আই সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট তার। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পরই নির্ধারিত হবে সাকিবের চোখের চিকিৎসা কোন পথে যাবে?

বিশ্বকাপে খেলার সময় প্রথম এই সমস্যা ধরা পড়লে চেন্নাইয়ে চক্ষুবিশেষজ্ঞ দেখান সাকিব। দেশে এসেও তিনি আবার চিকিৎসক দেখান। বিপিএল শুরু হওয়ার আগে লন্ডন থেকেও চিকিৎসক দেখিয়ে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর আজ দুপুরে তিনি ছুটে যান সিঙ্গাপুরে। এই কারণে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাকিব অন্তত সামনের তিনটি ম্যাচ খেলতে পারবেন না বলে গতকাল ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

সাকিব এর আগে ভারত ও লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখালেও জানা গেছে, দুই জায়গার চিকিৎসকদের মতামতে মিল যেমন আছে, আছে কিছু ভিন্নতাও। তবে সমস্যা সম্পর্কে সাকিব যেটা বলেছেন, সব চিকিৎসকের পর্যবেক্ষণও তা–ই বলে। অতিরিক্ত মানসিক চাপে থাকলে তাঁর চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমছে, যেটা ঝাপসা করে দিচ্ছে দৃষ্টি।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের এ ধরনের সমস্যা সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি নামে পরিচিত। কারও চোখে এ ধরনের সমস্যা থাকলে সেটা যে কোনো সময়ই অনুভূত হতে পারে। তবে সাকিবকে এটি বেশি ভোগাচ্ছে ব্যাটিংয়ের সময়।

সাকিবের চোখের এ ধরনের সমস্যার সমাধান হতে পারে লেজার, ইনজেকশন ও ওষুধ সেবনের মাধ্যমে, তবে অনেক অস্ত্রোপচারও লাগতে পারে। আবার কারও কারও ক্ষেত্রে সময়সাপেক্ষ হলেও বড় কোনো চিকিৎসা ছাড়াই এটি সেরে যায়।

তবে সাকিবের চোখের চিকিৎসার ক্ষেত্রে কি পথ অবলম্বন করা হবে, বিসিবির মেডিকেল বিভাগ সেই সিদ্ধান্ত নেবে সিঙ্গাপুরের চিকিৎসকের মতামত পাওয়ার পর। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামীকাল সাকিবের অ্যাপয়েন্টমেন্ট। সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শের ওপর ভিত্তি করে আমরা তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের পরিকল্পনা, সব চিকিৎসকের মতামত নেওয়ার পর তারা বিষয়টি নিয়ে কথা বলবে দেশের কোনো অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞের সঙ্গে। তবে সিঙ্গাপুরের চিকিৎসক যদি তাৎক্ষণিক কোনো চিকিৎসার পরামর্শ দেন, তাহলে সে চিকিৎসা সেখান থেকেই করে ফিরবেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১০

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১১

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১২

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৩

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৪

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৫

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৬

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৭

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৮

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৯

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

২০
X