কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাপন বললেন, অধিনায়ক না থাকলে খেলব কীভাবে

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার (০৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্তের কথা জানান তামিম। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে।

গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ করে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গন। চলছিল আলোচনা-সমালোচনাও।

এ অবস্থার মধ্যে শুক্রবার (০৭ জুলাই) দুপুরে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিম ইকবালকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিসিবি সভাপতি পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলনটা দেখে আমার একটা ধারণা হয়েছিল... কারণ আমি ওদের এত কাছের যে, ও হয়তো আবেগের বশবর্তী হয়ে এই সিদ্ধান্ত হয়েছে। আমার তাই মনে হয়েছে যে, ওর সঙ্গে সামনাসামনি যদি বসতে পারি, তাহলে হয়তোবা এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, অবসরের যে চিঠিটা দিয়েছে, সেটি ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। তবে যেহেতু শারীরিক ও মানসিকভাবে সে ফিট নয়, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাস সময় নিয়ে আশা করি সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে। এটা অবশ্যই সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে।’

তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, “আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে নির্দেশ দিয়েছেন, খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি। কারণ আমি সবাইকে ‘না’ বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা আমার জন্য অসম্ভব। পাপন ভাই, মাশরাফি ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি... তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্ খেলব।”

এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি।

তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক বক্তব্যই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে ধারণা করছেন সবাই।

তামিমকে অবসর থেকে ফেরাতে বোর্ডও চেষ্টা করছে বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X