কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মাশরাফিকে নিয়ে নিজের চাওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানালেন তামিম

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফী ও তামিম। ছবি: মাশরাফির ফেসবুক থেকে নেওয়া
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফী ও তামিম। ছবি: মাশরাফির ফেসবুক থেকে নেওয়া

আগামী ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ দলের ‘মেন্টর’ হিসেবে দেখতে চান তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই চাওয়ার কথা জানিয়েছেন তামিম। এ সময় প্রধানমন্ত্রী মাশরাফিকে প্রস্তুত থাকার কথা বলেছেন।

হঠাৎ করে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গন। চলছিল আলোচনা-সমালোচনাও।

গতকাল বৃহস্পতিবার (০৬ জুলাই) চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, হুটহাট করেই তিনি সিদ্ধান্ত নেননি। অনেক চিন্তাভাবনা করেই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। হাতে আছে তিন মাসেরও কম সময়। সেখানে ওয়ানডে অধিনায়কের বিদায়ের সিদ্ধান্তে দলের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়বে। সেটা হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি করেছেন। আর তাই তামিমকে ফেরাতে উদ্যোগী হন তিনি। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে এসে তামিম জানান, সেই আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রীকে নিজের চাওয়ার কথা বলেন তিনি।

তামিম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, ‘মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’ প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।”

মাশরাফি শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের সফলতম ওয়ানডে অধিনায়কই নন, নড়াইল-২ আসনের সংসদ সদস্যও।

মাশরাফি অবশ্য জানান, এখনো এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

মাশরাফি বলেন, “দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।”

এর আগে শুক্রবার (০৭ জুলাই) দুপুরে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিম ইকবালকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X