বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩১ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

মাদককাণ্ডে নিষিদ্ধ দুই জিম্বাবুয়ান ক্রিকেটার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে ৪ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা। মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় এবার নতুন শাস্তি পেলেন এই দুই খেলোয়াড়। দীর্ঘ তদন্ত শেষে মাধেভেরে ও মাভুতের নিষিদ্ধের ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতাকে ৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে জেডসি। আগামী মে মাস পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে দূরে থাকবেন দুই ক্রিকেটার।

শুধু নিষেধাজ্ঞাতেই মাফ পাননি মাধেভেরে ও মাভুতা। তিন মাসের বেতনের অর্ধেক কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দুজনের নিষেধাজ্ঞা ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে বলে জানিয়েছে জেডসি।

জিম্বাবুয়ে ক্রিকেটের আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন দুজন। আরেকজন ক্রিকেটারকেও মাদক কাণ্ডে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের হয়ে সাতটি টেস্ট খেলা কেভিন কাসুজাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

গত ২১ ডিসেম্বর ‘বিনোদনমূলক মাদক’ গ্রহণের অভিযোগে মাধেভেরে ও মাভুতাকে নিষিদ্ধ করেছিল জিম্বাবুয়ে। ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাধেভেরের। জিম্বাবুয়ের জার্সিতে ৬০ টি-টোয়েন্টি, ৩৬ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচ খেলেছেন এই লেগস্পিনার। অন্যদিকে মাভুতা জিম্বাবুয়ের হয়ে ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X