ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-ওমরজাইয়ে ভর করে রংপুরের বড় সংগ্রহ

বাবরের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে রংপুর। ছবি : সংগৃহীত
বাবরের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে রংপুর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর শুরুর আগে শিরোপার জন্য যে কয়েকটি দলকে শিরোপার দাবিদার ভাবা হচ্ছিল তার মধ্যে উপরের দিকেই ছিল রংপুর রাইডার্স। তবে আসর শুরুর পর তিন ম্যাচের দুটি হেরে তারকায় ঠাসা দলটি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছিল না। তবে চতুর্থ ম্যাচে এসে নিজেদের ব্যাটিং দক্ষতা দেখাল তারা। বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে দুরন্ত ঢাকাকে বড় লক্ষ্যই দিল নুরুল হাসান সোহানের দল।

শনিবার (২৭ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে বাবর আজমের ৬২ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে রংপুর। ঢাকার পক্ষে আরাফাত সানি ৩টি উইকেট শিকার করেন।

নিয়মিত ওপেনিং জুটিতে রংপুর এদিন পরিবর্তন আনে। ব্রেন্ডন কিং আর বাবর আজম এদিন রংপুরের হয়ে ইনিংস ওপেন করেন। অবশ্য তাদের ২২ রানের জুটির প্রায় পুরোটাই ছিল কিংয়ের অবদান। ২০ রান করে ফেরেন তিনি তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে। এরপর রনি তালুকদারও বেশি বড় করতে পারেননি ইনিংস। ৭ বলে ১১ করে থামেন তিনি।

এরপর সোহান এবং বাবর মিলে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার কাজটা ঠিকভাবেই করেছিলেন। তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করার পর আরাফাত সানির বলে ২৬ রান করে আউট হন সোহান। গত ম্যাচে ঝড় তোলা মোহাম্মদ নবী আউট হন ১ রান করে।

এরপর অবশ্য আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ইনিংস টানেন বাবর আজম। শুরুতে দেখে খেললেও শেষদিকে বড় শটে ৪৬ বলে ৬২ রান করেন তিনি। বাকি সময়টায় নিয়মিত উইকেট হারালেও ওমরজাই, শামীম পাটওয়ারীর ব্যাটে বড় স্কোর পায় রংপুর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X